অটোমোবাইল ইঞ্জিন ও যানবাহন প্রশ্নোত্তর - Important Engine & Automobile Viva Q&A
০১। ইঞ্জিন কাকে বলে?
উত্তরঃ
ইঞ্জিন হলো এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র, যা জ্বালানির দহন থেকে উৎপন্ন তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে এবং অন্যান্য যন্ত্র চালাতে সাহায্য করে।
০২। মোটরযানের ইঞ্জিন কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার—
১. পেট্রোল ইঞ্জিন
২. ডিজেল ইঞ্জিন
০৩। ইঞ্জিনের প্রধান যন্ত্রাংশ কী কী?
উত্তরঃ
- সিলিন্ডার
- পিস্টন
- ক্র্যাংকশ্যাফট
- ক্যামশ্যাফট
- কানেকটিং রড
- ফ্লাইহুইল
- সিলিন্ডার হেড
- ইঞ্জিন ব্লক
০৪। কার্বুরেটরে কয়টি ভালভ থাকে?
উত্তরঃ দুটি—
১. থ্রটল ভালভ
২. চোক ভালভ
০৫। ফুয়েল সিস্টেমের কাজ কী?
উত্তরঃ
ফুয়েল ট্যাংক থেকে জ্বালানি সংগ্রহ করে বাতাসের সাথে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে দহনযোগ্য করে ইঞ্জিন সিলিন্ডারে সরবরাহ করাই ফুয়েল সিস্টেমের কাজ।
০৬। পেট্রোল ইঞ্জিন ফুয়েল সিস্টেমের অংশসমূহ কী কী?
উত্তরঃ
- ফুয়েল ট্যাংক
- ফুয়েল লাইন
- ফুয়েল ফিল্টার
- ফুয়েল পাম্প
০৭। গাড়ি চলাকালীন হঠাৎ ইঞ্জিন বন্ধ হলে কী চেক করবেন?
উত্তরঃ ফুয়েল লাইন চেক করতে হবে।
০৮। ইঞ্জিন ওভারহলিং প্রয়োজন হয় কখন?
উত্তরঃ
- বেশি জ্বালানি/অয়েল খরচ হলে
- কালো ধোঁয়া বের হলে
- শক্তি কমে গেলে
- কম্প্রেশন কমে গেলে
০৯। ফায়ারিং অর্ডার কী?
উত্তরঃ
একটি ইঞ্জিনে কোন সিলিন্ডারে কখন পাওয়ার স্ট্রোক হবে তার ক্রমকে ফায়ারিং অর্ডার বলে।
১০। ৪ সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার কী?
উত্তরঃ 1-3-4-2 অথবা 1-2-4-3
১১। লুব অয়েল কখন পরিবর্তন করতে হয়?
উত্তরঃ প্রতি ২৫০০–৩০০০ কিলোমিটার পর।
১২। ইঞ্জিন ঠান্ডা হয় কীভাবে?
উত্তরঃ
- কুলিং সিস্টেমের মাধ্যমে
- লুব অয়েলের সাহায্যে
কুলিং সিস্টেম দুই প্রকার—
১. ওয়াটার কুলিং
২. এয়ার কুলিং
১৩। রেডিয়েটরের কাজ কী?
উত্তরঃ ইঞ্জিনের গরম পানি ঠান্ডা করে পুনরায় সিস্টেমে সরবরাহ করা।
১৪। কুলিং ফ্যানের কাজ কী?
উত্তরঃ রেডিয়েটরের মাধ্যমে বাতাস প্রবাহিত করে পানি ঠান্ডা করা।
১৫। ব্রেক অয়েল কোথায় দিতে হয়?
উত্তরঃ মাস্টার সিলিন্ডারে নির্ধারিত পটে।
১৬। পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের পার্থক্য কী?
উত্তরঃ
- পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর থাকে, ডিজেলে ইনজেক্টর
- পেট্রোলে অটো সাইকেল, ডিজেলে ডিজেল সাইকেল
- পেট্রোল ইঞ্জিনে গতি বেশি, শক্তি কম
- ডিজেল ইঞ্জিনে শক্তি বেশি, গতি কম
১৭। 4WD গাড়ি কী?
উত্তরঃ
যে গাড়িতে চারটি চাকাতেই শক্তি সরবরাহ করা হয় তাকে 4WD গাড়ি বলে।
১৮। 100 অকটেন কী?
উত্তরঃ
যে জ্বালানিতে ১০০% আইসো-অকটেন থাকে তাকে ১০০ অকটেন বলে।
১৯। অটোমোবাইল কী?
উত্তরঃ
নিজস্ব ইঞ্জিন দ্বারা চালিত রাস্তায় চলাচলকারী যানবাহনকে অটোমোবাইল বলে।
২০। মোটরযান কয় প্রকার?
উত্তরঃ ৫ প্রকার—
- অটোসাইকেল
- মোটরসাইকেল/স্কুটার
- কার
- বাস ও ট্রাক
- ট্র্যাক্টর
২১। জ্বালানিভিত্তিক যান কত প্রকার?
উত্তরঃ ৫ প্রকার—
- পেট্রোল ভেহিকেল
- ডিজেল ভেহিকেল
- গ্যাস ভেহিকেল
- ইলেকট্রিক ভেহিকেল
- স্টিম ভেহিকেল
২২। চেসিস কী?
উত্তরঃ
বডি ছাড়া মোটরযানের সব যান্ত্রিক অংশকে চেসিস বলা হয়।
২৩। চেসিস কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার—
১. প্রচলিত চেসিস
২. বডি ইন্টিগ্রেটেড চেসিস
২৪। ট্রাকশন কী?
উত্তরঃ গাড়ির চাকা ও রাস্তার মধ্যে ঘর্ষণকে ট্রাকশন বলে।
২৫। CNG কী?
উত্তরঃ Compressed Natural Gas
২৬। V8 গাড়ি কী বোঝায়?
উত্তরঃ গাড়ির ইঞ্জিন V টাইপ এবং সিলিন্ডার সংখ্যা ৮।
অটোমোবাইল ইঞ্জিন ও যানবাহনের এই মৌলিক প্রশ্নোত্তরগুলো চাকরি পরীক্ষা, ভাইভা ও টেকনিক্যাল জ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

0 Comments