BPSC খাদ্য মন্ত্রণালয় ভাইভা অভিজ্ঞতা | Food Ministry Viva Experience (Non-Cadre)

রিয়েল ভাইভা অভিজ্ঞতা (নন-ক্যাডার, BPSC)
পদের নাম: আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা, খাদ্য মন্ত্রণালয়
পরীক্ষার তারিখ: ০৪ জুন, ২০২৩


🟢 ভাইভা বোর্ড পরিচিতি

বোর্ড চেয়ারম্যান: বিজ্ঞ সদস্য জনাব খলিলুর রহমান

সময়কাল: প্রায় ২০–২৩ মিনিট


🟢 ভাইভা শুরু

আমি দরজা খুলে বললাম,
“আসতে পারি?”

বোর্ড চেয়ারম্যান: “আসুন।”

আমি:
“আসসালামু আলাইকুম।”

চেয়ারম্যান:
“ওয়ালাইকুমুস সালাম। বসুন। আপনি হাসান মাহমুদ? বাড়ি বরিশাল?”

আমি: “জি স্যার।”


🟢 Introduce Yourself & কুয়াকাটা সম্পর্কিত প্রশ্ন

বোর্ড চেয়ারম্যান: “Introduce yourself.”
আমি পরিচয় দিলাম।

তারপর জিজ্ঞেস করলেন:
“আপনার বাড়ির কাছেই কুয়াকাটা, কুয়াকাটা সম্পর্কে কিছু বলুন।”

আমি কুয়াকাটা সম্পর্কে বললাম। এরপর শুরু হলো ধারাবাহিক প্রশ্ন—

  • Sea BeachSea Shore এর পার্থক্য
  • কুয়াকাটার ঐতিহাসিক বিষয়
  • রাখাইনদের আগমন ইতিহাস

আমি উত্তর দেওয়ার চেষ্টা করি।


🟢 রাখাইন ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত প্রশ্ন

বোর্ড চেয়ারম্যান: রাখাইন জনগোষ্ঠী কোন ধর্মাবলম্বী?
আমি: বৌদ্ধ ধর্ম।

এরপর প্রশ্নের ধারা বৌদ্ধ ধর্মে চলে যায়—

  • বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? → গৌতম বুদ্ধ
  • বাংলাদেশে বিহার কোথায়? → পাহাড়পুর, শালবন বিহার
  • বৌদ্ধ ধর্ম সম্পর্কে কী জানেন?
  • বৌদ্ধরা ঈশ্বরে বিশ্বাস করে কি না?
  • বৌদ্ধ ধর্মের উৎপত্তিস্থল কোথায়?

প্রায় ৫–৭ মিনিট এই বিষয়েই আলোচনা চলতে থাকে।


🟢 রাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্ন

বোর্ড চেয়ারম্যান:
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?

আমি: মোঃ সাহাবুদ্দিন

চেয়ারম্যান: তার বাড়ি কোথায়?
আমি: পাবনা।


🟢 এক্সটার্নাল প্রশ্ন – ১

এক্সটার্নাল-১:
আপনি কি কখনো খাদ্যের গুদাম দেখেছেন?
আমি: জি স্যার, বরিশালে।

  • RCC এর পূর্ণরূপ
  • বিল্ডিং ডিজাইনের ধরন (Architectural, Structural, Electrical, Plumbing)
  • গুদামঘরের ছাদ ঢালাইয়ে কী কী চেক করবেন

আমি ধাপে ধাপে উত্তর দিই—

  • রড বসানো ঠিক আছে কিনা
  • কভার ব্লক/চেয়ার
  • স্পেসিং
  • মিক্স অনুপাত
  • ফর্মওয়ার্কের অবস্থা

এরপর প্রশ্ন আসে:
Water Cement Ratio কি?
তারপর আরও প্রশ্ন—

  • Segregation কী
  • Bleeding কী
  • Workability ও টেস্ট
  • ঢালাই উচ্চতা সীমা

আমি যথাসাধ্য উত্তর দিই।

আরও জিজ্ঞেস করেন:

  • BOQ এর পূর্ণরূপ ও বিষয়বস্তু
  • খাদ্য গুদাম নির্মাণে কী কী দরকার


🟢 এক্সটার্নাল প্রশ্ন – ২

এক্সটার্নাল-২:
আপনার উপজেলায় গুদাম নির্মাণ হলে স্থান নির্বাচন কীভাবে করবেন?

আমি ভৌগোলিক ও বাস্তব দিক বিবেচনা করে উত্তর দিই।


  • CPM কী? → Critical Path Method
  • CPM এর ব্যবহার (এই অংশে আমি সঠিকভাবে মনে করতে পারিনি)
  • ১ বছরের মধ্যে প্রকল্প শেষ করতে কী কী উদ্যোগ নেবেন
  • আপনার উপজেলা বাকেরগঞ্জ সম্পর্কে ইংরেজিতে বলুন
  • আমি ইংরেজিতে বলার সময় কিছুটা নার্ভাস হয়ে পড়ি, তখন বোর্ড থামিয়ে দেন।


🟢 ভাইভা শেষ

বোর্ড চেয়ারম্যান:
“আচ্ছা, আপনি এখন আসুন।”

আমি সার্টিফিকেট নিয়ে ধন্যবাদ জানিয়ে বের হয়ে আসি।


🟢 ফলাফল

  • ফলাফল: সুপারিশপ্রাপ্ত
  • মেধাক্রম: ২য়
  • এটি ছিল আমার ৮ম ভাইভা অভিজ্ঞতা


🤲 শেষ কথা

আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করেছি। ফলাফল আল্লাহ তাআলার অনুগ্রহ।

Post a Comment

0 Comments